ফাফ-জন্টি-ক্লাসেনের মালিকানায় ইটিপিএল ফ্র্যাঞ্চাইজি
ফাফ-জন্টি-ক্লাসেনের মালিকানায় ইটিপিএল ফ্র্যাঞ্চাইজি

ফাফ দু প্লেসি ও জন্টি রোডসের সঙ্গে অভিষেক বচ্চন। ইটিপিএল মাঠে তো তারার মেলা বসবেই। তবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি মালিকদের নামের তালিকাটাও তারার আলোয় কম ঝলমল করবে না! একের পর এক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই লিগের ফ্র্যাঞ্চাইজি মালিক হচ্ছেন। সর্বশেষ এই তালিকায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ফাফ দু প্লেসি, হাইনরিখ ক্লাসেন ও কিংবদন্তি জন্টি রোডস। ইটিপিএলের ফ্র্যাঞ্চাইজি ‘রটারডাম ডকার্স’-এর মালিকানা কিনেছেন তাঁরা তিনজন।

চলতি বছরের শেষের দিকে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টুয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর। ইউরোপের ছয়টি শহরে হবে এই লিগের ম্যাচগুলো। টুর্নামেন্টে রটারডাম ডকার্সকে নেতৃত্বও দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি।

বলিউড তারকা অভিষেক বচ্চন এই ইউরোপিয়ান টি-টুয়েন্টি লিগের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইতিমধ্যে পাঁচটি বিক্রি হয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্টি রোডস ও ফাফ দু প্লেসি ইটিপিএলের আগে ইটিপিএলের ফ্র্যাঞ্চাইজি আমস্টারডামের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ ও দেশটির হকি কিংবদন্তি জেমি ডয়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্টের কর্ণধারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার মালিক নিউজিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। গ্লাসগো মাগাফিয়ান্সের মালিকানায় যুক্ত আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। গুঞ্জন আছে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও যুক্ত হতে পারেন গ্লাসগোর মালিকানায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন, আবার দিনশেষে নিজেই নিজের দলের মালিক—বিষয়টি দু প্লেসির কাছে এখনো স্বপ্নের মতো। নিজের অনুভূতি জানিয়ে এই প্রোটিয়া তারকা বলেন, ‘এখনো বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি এখনো নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে। হাইনরিখ ক্লাসেন আর আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে কেন এই নতুন লিগকে বেছে নিলেন? দু প্লেসির সোজা সাপটা উত্তর, ‘যখন দুনিয়াজুড়ে এত এত লিগ, তখন সেখানে অংশ নেওয়ার পেছনে শক্ত কোনো অনুপ্রেরণা থাকা জরুরি। এই লিগ একদম নতুনভাবে শুরু হচ্ছে, এর সম্ভাবনা অনেক। আমরা এই শুরুর গল্পের অংশ হতে চেয়েছি।’

ইটিপিএলের বিভিন্ন দলের মালিকদের সঙ্গে লিগের অন্যতম সহপ্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন। তবে ভারতের আইপিএল যে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ‘বস’, সেটি মানতে দ্বিধা নেই দু প্লেসির। আর্থিক দিক থেকে অন্য কোনো লিগই যে আইপিএলের ধারেকাছে নেই, সেটিও মনে করিয়ে দিলেন তিনি, ‘আকারের দিক থেকে বা ব্যবসার ধরনে আইপিএলের সঙ্গে বিশ্বের কোনো লিগের তুলনা চলে না। ভারতে ১০০ কোটির ওপর মানুষ, তাই তুলনা করার সুযোগই নেই। তবে ইউরোপের এই লিগটিরও সম্ভাবনা আছে।’

আগামী ২৬ আগস্ট থেকে ইটিপিএলের প্রথম আসর শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত যে ফরম্যাট, তাতে টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৩টি। খেলাগুলো হবে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে।