সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন তামিম ইকবাল
সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন তামিম ইকবাল

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। প্রায় দুই বছর হলো দেশে ফিরতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে তা একবারও আলোর মুখ দেখেনি। এবার সাকিবের দলে ফেরা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে তামিম ইকবালের বক্তব্য

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন তামিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করবো এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’

বিসিবির অবস্থান পরিষ্কার

এ সময় সাকিব-মাশরাফিদের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেন বিসিবি প্রধান। তামিম বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেকোন ধরনের সুযোগ-সুবিধা আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করবো। আমরা তাদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তামিম ইকবালের এই বক্তব্যে স্পষ্ট যে বিসিবি ক্রিকেটীয় সহায়তা দিতে প্রস্তুত, তবে আইনি জটিলতা নিরসন না হলে সাকিব বা অন্য কেউ দলে ফিরতে পারবেন না। সাকিবের দেশে ফেরা ও ক্রিকেটে প্রত্যাবর্তন এখন আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ