সাকিব আল হাসানের দেশে ফেরার আশাবাদ, ইঙ্গিত বছর শেষে
সাকিবের দেশে ফেরার আশাবাদ, ইঙ্গিত বছর শেষে

সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে রয়েছেন। নিউইয়র্ক তার বর্তমান আবাসস্থল। সেখান থেকে দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরিস্থিতি এখনও তার নিয়ন্ত্রণে নেই। এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে দেশে ফেরার সময় নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি ও দলে ফেরা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও দলে ফেরা নিয়ে সাকিব বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। আগামীকাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সেই কারণেই আমি এখনও আশাবাদী। কী হবে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। প্রতিদিন আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ কাজে লাগাচ্ছি। তবে বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।'

সমাধানের পথ

সেই সমাধান সম্পর্কে সাকিব বলেন, 'আমি এখনও এ নিয়ে পুরোপুরি ভাবিনি। তবে আমি আশাবাদী যে, বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত, আমি শুধু ভালো কিছুর অপেক্ষায় আছি। একটি বিষয় নিশ্চিত— আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি ইতিবাচক যে, বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কীভাবে হবে তা আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অবসর নিয়ে ভাবনা

খেলা থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, 'এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলে বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে। উপরওয়ালার অশেষ কৃপায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি ভালো পারফর্ম করেছি, তাই সেই আত্মবিশ্বাসটা এখনও আছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর তিনি আরও বলেন, 'আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো। যতক্ষণ আমি অনুভব করবো যে, আমি অবদান রাখছি, ততক্ষণ খেলা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভেতরে এখনও সেই সামর্থ্য আছে। পুরো ফিটনেস ফিরে পেতে আমার হয়তো এক মাসের মতো সময় লাগবে, তবে হ্যাঁ, ঘরের মাঠে আবারও খেলার সেই ইচ্ছে সবসময়ই থাকবে।'