নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

জুনে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করল স্বাগতিক ইংল্যান্ড। দলে বড় চমক পেসার ইসি ওং। ইংল্যান্ডের ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে আছেন ন্যাট সিভার-ব্রান্ট। এটি হবে তার সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া দলের সহ-অধিনায়ক করা হয়েছে চার্লি ডিনকে।

অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়

সিভার-ব্রান্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন স্কোয়াডে আছেন, তেমনি অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সী স্পিনার টিলি কোর্টিন-কলম্যানকেও দলে রাখা হয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এখন দলের প্রধান কোচ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

  • ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক)
  • লরেন বেল
  • অ্যালিস ক্যাপসি
  • টিলি কোর্টিন-কলম্যান
  • চার্লি ডিন (সহ-অধিনায়ক)
  • সোফিয়া ডাঙ্কলি
  • সোফি একলস্টোন
  • লরেন ফাইলার
  • ড্যানি গিবসন
  • অ্যামি জোন্স
  • ফ্রেয়া কেম্প
  • হিদার নাইট
  • লিনসি স্মিথ
  • ইসি ওং
  • ড্যানি ওয়াট-হজ