স্কয়ার ফুডের পৃষ্ঠপোষকতায় গুলশান ইয়ুথ ক্লাবের নারী ক্রিকেট
স্কয়ার ফুডের পৃষ্ঠপোষকতায় গুলশান ইয়ুথ ক্লাবের নারী ক্রিকেট

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল) আগামী পাঁচ বছর (২০২৬-২০৩০) ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের অফিসিয়াল স্পনসর হিসেবে থাকবে। এই লক্ষ্যে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানের পর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী আনুষ্ঠানিকভাবে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তামালের কাছে এমওইউটি হস্তান্তর করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (শুভমন) এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি তামাল বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে অঞ্জন চৌধুরীর সমর্থন ও প্রতিশ্রুতির জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ