২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ক্রীড়াপ্রেমীদের জন্য ব্যস্ত দিন অপেক্ষা করছে। এফএ কাপের সেমিফাইনালে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা এবং বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচও রয়েছে। এছাড়া নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ও পিএসএলের খেলা দেখার সুযোগ রয়েছে।
ক্রিকেট
নারী ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ সরাসরি দেখা যাবে সকাল ৯-৩০ মিনিটে ইউটিউব ও টি স্পোর্টস চ্যানেলে। পিএসএলে করাচি ও কোয়েটার ম্যাচ দুপুর ৩-৩০ মিনিটে এবং লাহোর বনাম পেশোয়ার ম্যাচ রাত ৮টায় টি স্পোর্টসে সম্প্রচারিত হবে।
ফুটবল
বাংলাদেশ ফুটবল লিগ
কিংস বনাম ব্রাদার্স ম্যাচ দুপুর ৩-৩০ মিনিটে এবং পিডব্লিউডি বনাম মোহামেডান ম্যাচ একই সময়ে ইউটিউব ও বিএফএফ টিভিতে সরাসরি দেখা যাবে।
এফএ কাপ সেমিফাইনাল
ম্যানচেস্টার সিটি বনাম সাউদাম্পটন ম্যাচ রাত ১০-১৫ মিনিটে সনি টেন ১ ও ২ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
- ফুলহাম বনাম অ্যাস্টন ভিলা: সন্ধ্যা ৫-৩০ মিনিটে, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
- লিভারপুল বনাম ক্রিস্টাল প্যালেস: রাত ৮টায়, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
- ওয়েস্ট হাম বনাম এভারটন: রাত ৮টায়, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
- উলভস বনাম টটেনহাম: রাত ৮টায়, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
- আর্সেনাল বনাম নিউক্যাসল: রাত ১০-৩০ মিনিটে, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
লা লিগা
- আলাভেস বনাম মায়োর্কা: সন্ধ্যা ৬টায়
- হেতাফে বনাম বার্সেলোনা: রাত ৮-১৫ মিনিটে
- ভ্যালেন্সিয়া বনাম জিরোনা: রাত ১০-৩০ মিনিটে
- আতলেতিকো মাদ্রিদ বনাম অ্যাথলেটিক বিলবাও: রাত ১টায়, বিগিন অ্যাপে
বুন্দেসলিগা
- মেইঞ্জ বনাম বায়ার্ন মিউনিখ: রাত ৭-৩০ মিনিটে
- কোলন বনাম লেভারকুসেন: রাত ৭-৩০ মিনিটে
- ভলফসবুর্গ বনাম বরুসিয়া মনশেনগ্লাডবাখ: রাত ৭-৩০ মিনিটে
- হামবুর্গ বনাম হফেনহেইম: রাত ১০-৩০ মিনিটে, সনি লিভ ও ট্যাপমেড টিভিতে



