চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। এই মাঠেই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে মাঠে নামবে এই দুই দল। এবার সেই দুই ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি টিকিটের মূল্য তালিকা
ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচ দেখতে ন্যূনতম ২০০ টাকা খরচ করতে হয়েছে দর্শকদের। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা মূল্যে কেনা যাবে সাগরিকার ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া ২৫০ টাকা ধরা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য ৬০০ টাকা করে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। এই দামে কেনা যাবে গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড ওয়েস্ট, রুফ টপ ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ডের একেকটি টিকিট।
ম্যাচের সময়সূচি
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ এপ্রিল সিরিজের প্রথম ও ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এরপর দুই দল পাড়ি জমাবে ঢাকায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২ মে, শুরু হবে একই সময়ে।



