শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ ২৬৫ রান
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু ২৬৫ রান

চলমান ওয়ানডে সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ২৬৫ রান, হারিয়েছে ৮টি উইকেট। সিরিজ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৬৬ রান।

লড়াকু সংগ্রহের মূল কারিগর

লড়াকু এই সংগ্রহের মূল কারিগর দুই টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তাদের ১৬০ রানের জুটিই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। শান্ত তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি, লিটনও ৭৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন।

শান্তর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে এটি ছিল শান্তর চতুর্থ সেঞ্চুরি। সবশেষ এই চট্টগ্রামেই মাটিতেই ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন তিনি। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন এই টাইগার ব্যাটার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিটনের ফিফটি ফেরা

অন্যদিকে ১৯ ইনিংস পর ওয়ানডে ফরম্যাটে ফিফটির দেখা পেয়েছেন লিটন। এটি ছিল তার ১৩তম ফিফটি। শান্তর সেঞ্চুরির পর লিটনও ছিলেন আগ্রাসী মনোভাবে, সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন। তবে কিউই স্পিনার জেইডেন লেনক্সের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

এর আগে পাওয়ার প্লেতেই প্রথম তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দল। শান্ত-লিটন ছাড়াও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেছেন ১৮ বলে ২২ রানের ছোট ইনিংস। আরেক ব্যাটার তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ