দ্বিতীয় ওয়ানডে জয়ের পর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি
দ্বিতীয় ওয়ানডে জয়ের পর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

দ্বিতীয় ওয়ানডে জয়ের পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সোমবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে স্বাগতিক দল। সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের কয়েকজন।

তানজিদের র‌্যাঙ্কিংয়ে লাফ

রান তাড়ায় সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার এই ইনিংসের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন তিনি ৪০তম স্থানে উঠে এসেছেন।

হৃদয়ের অগ্রগতি

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে সিরিজে না খেললেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। পেসার নাহিদ রানা অবশ্য বিশাল লাফ দিয়েছেন। ৩২ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৬৪তম স্থানে। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। রিশাদ নেন একটি।

শরিফুলের প্রত্যাবর্তন

এছাড়া দুই ম্যাচেই জোড়া উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৩৯তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ২০২৪ সালের পর এটিই ছিল ৫০ ওভারের ক্রিকেটে ২৪ বছর বয়সী এই পেসারের প্রথম ম্যাচ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ