বাংলাদেশের বোলিং কোচের পদ ছাড়লেন শন টেইট
বাংলাদেশের বোলিং কোচের পদ ছাড়লেন শন টেইট

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট। বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শন টেইটের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দায়িত্ব ছাড়ার কারণ ও প্রতিক্রিয়া

২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। তার কোচিংয়ে বেশ ভালো পারফর্ম করছিলেন টাইগার পেসাররা। সর্বশেষ কয়েকটি সিরিজে সেই উন্নতির প্রমাণ দিয়েছেন নাহিদ-তাসকিনরা। বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদায়বেলায় টেইট বলেন, ‘বাংলাদেশ দলের মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

পেসারদের ভবিষ্যৎ সম্ভাবনা

টাইগার পেসারদের নিয়ে টেইট বলেন, ‘আমি গর্বিত, পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং তাদের দারুণ একটি ভবিষ্যত আছে। সামনে তারা অনেক সাফল্য অর্জন করবে, এই কামনা করি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বদলি কোচ নিয়োগ

এদিকে টেইটের বদলি হিসেবে আপদকালীন কোচ হিসেবে পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ