সরষে সবজি: রান্নার সহজ রেসিপি ও উপকরণ
সরষে সবজি: সহজ রেসিপি ও উপকরণ

প্রতিদিনের খাবারে সবজির স্বাদে ভিন্নতা আনতে চাইলে রান্না করতে পারেন মজাদার সরষে সবজি। সরষের ঝাঁঝালো স্বাদ, পাঁচফোড়নের সুবাস আর বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। গরম ভাতের সঙ্গে সহজেই পরিবেশন করা যায় স্বাস্থ্যকর এ খাবার।

উপকরণ

  • সরষের তেল: কোয়ার্টার কাপ
  • সরষে বাটা: ২ টেবিল চামচ
  • মিক্সড সবজি (কিউব করে কাটা): ৪-৫ কাপ
  • চিনি: আধা চা-চামচ
  • জিরা গুঁড়া: ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া: আধা চা-চামচ
  • মরিচ গুঁড়া: আধা চা-চামচ
  • লবণ: স্বাদমতো
  • পেঁয়াজ কুচি: কোয়ার্টার কাপ
  • পাঁচফোড়ন: ১ চা-চামচ
  • কাঁচা মরিচ: কয়েকটি
  • ধনেপাতা: পরিমাণমতো
  • পানি: প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে সরষের তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে সরষে বাটা ও কিউব করে কাটা সবজি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবজি সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ও পুষ্টিকর সরষে সবজি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ