বগুড়ায় মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত
বগুড়ায় মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত তিনজনের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব মুনিয়া এলাকায়। নিহতরা হলেন কলেজছাত্র রাহিম ওরফে বিজয় (১৯), স্কুলছাত্র অপূর্ব (১৬) এবং প্রেম (১৬)। তাঁরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং বগুড়া থেকে নওগাঁর দিকে ফিরছিলেন।

ঘটনার বিবরণ

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: নিহত, বগুড়া, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল, রাজশাহী বিভাগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ