ঈদুল আজহায় মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল
ঈদুল আজহায় বাংলাদেশ নারী ফুটবল দলের মাঠে নামা

পবিত্র ঈদুল আজহার দিনে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা বৃহস্পতিবার রাত ৮টায় মালদ্বীপের মুখোমুখি হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ম্যাচ ঘিরে আলোচনা ও প্রত্যাশা

এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ ‘বি’ গ্রুপে ভারত নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। বাংলাদেশ কত গোল দেবে, তা নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

মঙ্গলবার দলের প্রতিনিধি হয়ে শাহেদা আক্তার রিপা বলেছেন, ‘আসলে সব দলই হচ্ছে চ্যালেঞ্জিং। তো আমাদের চেষ্টা থাকবে, ভারত যেহেতু মালদ্বীপকে ১১টি গোল দিয়েছে, আমাদেরও চেষ্টা থাকবে ওদের থেকে বেশি দেওয়ার। তো ইনশাল্লাহ ২৮ তারিখের ম্যাচে আমাদের ভালো কিছু হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রুপের বর্তমান পরিস্থিতি

‘এ’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল নেপাল। তারা ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। ‘বি’ গ্রুপে লড়াইটা হবে মূলত বাংলাদেশ-ভারতের মধ্যেই। সেই কথা মাথায় রেখেই নিজেদের সেরাটা দিতে চাচ্ছে বাংলাদেশ।

রিপা আরও বলেন, ‘সবারই চেষ্টা থাকে ভালো করার। ভারত যেহেতু ওদের প্রথম ম্যাচ খেলে ফেলছে, ১১ গোল দিয়েছে, তো আমাদেরও চেষ্টা থাকবে যে ভালো কিছু করার। যেহেতু ওরা ১১ গোল দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে, ওদের থেকে বেশি দেওয়ার।’

শিরোপা লড়াই ও আত্মবিশ্বাস

সাফে এবারও শিরোপা লড়াই ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী রিপা মনে করেন, ‘হ্যাঁ, অবশ্যই নেপাল আর ভারত চ্যালেঞ্জিং প্রতিপক্ষ আমাদের জন্য। আমরা যেহেতু থাইল্যান্ডে ১৫ দিনের মতো ক্যাম্প করে আসছি, এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। এখানেও আমরা অনেক আগেই এসেছি, তো ইনশাল্লাহ আমাদের ম্যাচ ভালো হবে। আমাদের ভালো ফরোয়ার্ড লাইন আছে, কোচ যেভাবে আমাদের কৌশল শিখিয়েছে, আমরা সেভাবেই চেষ্টা করবো খেলার।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ