যে ভুলে প্লে অফের আগেই কেকেআরের বিদায়
যে ভুলে প্লে অফের আগেই কেকেআরের বিদায়

ক্রিকেট বিশ্বের সেরা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ খেলাই যেন কোটিপতি হওয়ার গ্যারান্টি। গত ১৮ আসরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথম দুই শিরোপা জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে, আর সর্বশেষ ২০২৪ সালে গম্ভীরের কোচিংয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে দলটি। তবে চলতি আসরে ফাইনালে যাওয়া তো দূরের কথা, সেরা চারের মধ্যেও জায়গা হয়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন এই দলটির। এবারের আসরে কেকেআরের ব্যর্থতার পেছনে রয়েছে বেশ কিছু কারণ।

চোটের আঘাতে জর্জরিত দল

আইপিএলের চলতি আসরের শুরু থেকেই চোট-আঘাতে জর্জরিত ছিল নাইট শিবির। মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়া হলেও পরে তাকে ছেড়ে দিতে হয়। চোটের কারণে হর্ষিত রানা ও আকাশ দীপ আগেই আইপিএল খেলতে পারেননি, যা মানসিকভাবে দলকে পিছিয়ে দেয়। এছাড়াও মাথিশা পাথিরানার অনুপস্থিতি ছিল বড় ধাক্কা। প্রথম ১১ ম্যাচে চোটে ছিলেন না পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ডের ছাড়পত্র নিয়ে খেলতে এলেও প্রথম ম্যাচেই আবার চোটে পড়েন। ফলে বোলিং বিভাগ বড় সমস্যার মুখে পড়ে।

অধিনায়কের সিদ্ধান্তে ভুল

অধিনায়ক রাহানের কিছু সিদ্ধান্ত দলের ক্ষতি করেছে। মাঝের ওভার বা ডেথ ওভারে বোলারদের ব্যবহারের কৌশল বারবার প্রশ্নের মুখে পড়েছে। এমনকি রাচীন রবীন্দ্রর মতো তারকাকে কিনেও বসিয়ে রাখার জন্য সমালোচিত হয়েছেন কেকেআর অধিনায়ক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যামেরন গ্রিনের ওপর ভুল বাজি

ক্যামেরন গ্রিনের ওপর ভুল বাজি ধরেও ভুগেছে নাইটরা। মৌসুমের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে, ফলে তিনি পুরোপুরি অলরাউন্ডার হিসেবে খেলতে পারেননি। ব্যাটিংয়েও তার আত্মবিশ্বাস ছিল তলানিতে, যার ফল ভোগ করতে হয়েছে কেকেআরকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিন বিভাগের ব্যর্থতা

বিগত কয়েক সিজনে কেকেআরের মূল শক্তি ছিল স্পিন বিভাগ। তবে এই মরশুমে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী দ্রুত উইকেট তুলতে ব্যর্থ হন। বিশেষ করে বরুণের উইকেট খরা ও রান দেওয়া বিপাকে ফেলেছে কেকেআরকে।