আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে সুইজারল্যান্ড। অভিজ্ঞ ফুটবলার ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল গড়েছেন প্রধান কোচ মুরাত ইয়াকিন।
নেতৃত্বে জাকা-রদ্রিগেজ
দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা, তার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন রিকার্দো রদ্রিগেজ। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সুইজারল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন জাকা ও রদ্রিগেজ। দীর্ঘ সময় পেরিয়ে এবারও জাতীয় দলের বড় আসরে তাদের অভিজ্ঞতার ওপরই আস্থা রাখছে সুইসরা। দুই ফুটবলারের জন্যই এটি হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে চতুর্থ বিশ্বকাপ।
পরিচিত মুখরা দলে
দলে আরও জায়গা পেয়েছেন পরিচিত তারকা মানুয়েল আকাঞ্জি, ব্রিল এমবোলো, ডেনিস জাকারিয়া। তাদের অভিজ্ঞতা দলের শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।
লক্ষ্য কোয়ার্টার ফাইনাল
গত তিনটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব পেরিয়েছিল সুইজারল্যান্ড, কিন্তু প্রতিবারই নকআউটের প্রথম ধাপ থেকে বিদায় নিতে হয়েছে। এবার দলটির লক্ষ্য দীর্ঘ অপেক্ষা শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
গ্রুপ পর্বের সূচি
আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সুইজারল্যান্ড। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হবে বসনিয়া এবং কানাডা।
সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার
- গ্রেগর কোবেল
- মার্ভিন কেলার
- ইভন এমভোগো
ডিফেন্ডার
- মানুয়েল আকাঞ্জি
- রিকার্দো রদ্রিগেজ
- অরেল আমেন্দা
- এরে কোমার্ট
- নিকো এলভেডি
- লুকা জাকুয়েজ
- মিরো মুহেইম
- সিলভান ভিডমার
মিডফিল্ডার
- গ্রানিট জাকা (অধিনায়ক)
- ডেনিস জাকারিয়া
- মিশেল এবিশার
- ক্রিস্টিয়ান ফাসনাক্ট
- রেমো ফ্রয়লার
- সেড্রিক ইত্তেন
- আরডন জাশারি
- ফ্যাবিয়ান রিডার
- জিব্রিল সো
ফরোয়ার্ড
- ব্রিল এমবোলো
- জেকি আমদুনি
- জোহান মানজাম্বি
- ড্যান এনডয়
- নোয়া ওকাফোর
- রুবেন ভারগাস



