টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত
টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

মুশফিকুর রহিমকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টাইগারদের সেরা অধিনায়কের তকমা পেয়েছেন শান্ত।

পরিসংখ্যানে শান্তর জয়

পরিসংখ্যান বলছে, শান্তর নেতৃত্বে ১৮ টেস্ট খেলে ৮ জয়, ৯ হার ও ১টি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে মুশফিকের অধীনে ৩৪ টেস্ট খেলে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে টাইগাররা। মুশফিকের চেয়ে ১৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন শান্ত।

অন্যান্য অধিনায়কদের অবস্থান

শান্ত ও মুশফিকের পর বাংলাদেশের অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে সাকিব আল হাসানের অধীনে। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জাতীয় দলকে ১৫ হার ও ৪ জয়ের স্বাদ দিয়েছেন সাকিব। তালিকায় চতুর্থ সর্বোচ্চ জয়ে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল হক। তার অধীনে ১৭ টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। ১২টি হারের সঙ্গে ২টি ড্রও ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া টেস্টে বাংলাদেশের ১টি করে জয়ে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও আরও একটি জায়গায় মুশফিককে ছাড়িয়ে গেছেন শান্ত। তার অধীনে ঘরের মাঠে ছয়টি টেস্ট জিতেছে বাংলাদেশ। মুশফিকের অধীনে ঘরের মাঠে পাঁচটি টেস্ট জিতেছে টাইগাররা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ