ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ
ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করেছে আগেও। তবে সেটি ছিল পাকিস্তানের মাটিতে। আজ ঘরের মাঠে আবারও পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেনদের এই সাফল্যের টুকরো টুকরো মুহূর্ত দেখুন প্রথম আলোর আলোকচিত্রি শামসুল হকের ক্যামেরায়।

ম্যাচের স্মরণীয় মুহূর্ত

এই ফ্রেমটা বাধাই থাকবে বাংলাদেশের ক্রিকেট দেয়ালে। এই দলটিই যে পাকিস্তানকে ঘরের মাটিতে ধবলধোলাই করেছে। পাকিস্তান দিন শুরু করেছিল হাতে তিন উইকেট নিয়ে। সাজিদ খানকে ফিরিয়ে সেই তিনটির প্রথমটি নেন তাইজুল। রিজওয়ানের বিপক্ষে স্টাম্পিংয়ের আবেদন লিটনের। এতে অবশ্য কাজ হয়নি। অবশেষে ‘কাঁটা’ তোলা গেল। শরীফুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট ৯৪ রান করা মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে ফিরিয়ে শরীফুলের গর্জন, ছুটে যাচ্ছেন অধিনায়ক নাজমুলও। লিটন তো উচ্ছ্বাসে শরীফুলের দিকে ঝাঁপই দিলেন। পাকিস্তানের শেষ ব্যাটসম্যান খুররম শেহজাদও (ছবিতে নেই) আউট! মিশন কমপ্লিট। তাইজুলের ষষ্ঠ উইকেট, বাংলাদেশের ২–০ ব্যবধানে জয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদযাপন ও পুরস্কার বিতরণী

খেলা শেষ, একে অপরকে পিঠ চাপড়ে দিচ্ছেন মুশফিকু–মুমিনুলরা। চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি। হাসিখুশি বাংলাদেশ–পরিবার। বাংলাদেশ অধিনায়ক নাজমুলের হাতে সিরিজের ট্রফি তুলে দেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আতহার আলী খান। দেখি সিরিজের ট্রফিটা কেমন! এই টেস্ট দিয়ে যার অভিষেক হয়েছে, সেই তানজিদ হাসানই দেখলেন নেড়েচেড়ে। মাঠের জন্য যারা খেটেছেন, সেই মাঠকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। কিউরেটর হিসেবে নিজেকে বিজয়ী ঘোষণা করলেন টমি হেমিংও। ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ারের পুরস্কার পেয়েছেন স্কুটি পেয়েছেন তাইজুল ইসলাম। হাতে পাওয়ার পর চড়েও বসলেন। সিরিজের মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার হিসেবে নাজমুল হোসেন পেয়েছেন একটা মোটরবাইক। পুরস্কার বিতরণীর পর সেটি নিয়েই চক্কর দিলেন মাঠজুড়ে। ট্রফি নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে যাচ্ছেন নাজমুল হোসেন। সংবাদকর্মীরা অনুসরণ করলেন পুরোটা পথজুড়ে। এই সেই ট্রফি, পাকিস্তানকে ধবলধোলাই করে যা হাতে পেয়েছে বাংলাদেশ। যে বাইশ গজে জয় এল, সেখানেই একটা ছবি হয়ে যাক না!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ