সিলেট টেস্টে ইতিহাসের সামনে বাংলাদেশ-পাকিস্তান
সিলেট টেস্টে ইতিহাসের সামনে বাংলাদেশ-পাকিস্তান

সিলেট টেস্টের শেষ দিনটি দারুণ এক রোমাঞ্চ নিয়ে হাজির হতে চলেছে। সম্ভাব্য চার ফলাফলের মধ্যে ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে কম। তা বাদে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয় কিংবা টাই—যে কোনো কিছুই হতে পারে আজ। শেষ দিনে দুই দলই দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে। যে দলই জিতবে, ইতিহাস গড়েই জিতবে।

পাকিস্তানের লক্ষ্য ও বিশ্বরেকর্ড

পাকিস্তানের সামনে লক্ষ্যটা ৪৩৭ রানের। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান ইতোমধ্যেই ৭ উইকেট খুইয়ে বসেছে। ৩১৬ রান তুলেছে দলটি। জয়ের জন্য সফরকারীদের দরকার ১২১ রান। হাতে আছে ৩টি উইকেট।

দলটির সবচেয়ে বড় আশা হয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৭৫ রান নিয়ে তিনি এখনও ক্রিজে টিকে আছেন। তার সঙ্গী হিসেবে আছেন সাজিদ খান, যিনি প্রথম ইনিংসে ৪টি ছক্কাসহ ৩৮ রান তুলেছিলেন। সব মিলিয়ে পাকিস্তানকে একেবারে ব্যাকফুটেও ধরা যাচ্ছে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেষমেশ রিজওয়ান ও সাজিদ খানরা যদি ১২১ রানের সমীকরণ মিলিয়ে ফেলতে পারেন, তাহলে পাকিস্তান জিতবে। পাকিস্তান তখন বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে। ২০০৩ সালে অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটা বিশ্বরেকর্ড হিসেবে টিকে আছে অন্তত ২৩ বছর। আজ পাকিস্তান জিতে গেলে সে বিশ্বরেকর্ড ভেঙে যাবে।

বাংলাদেশের সামনে ইতিহাস

বাংলাদেশের সামনেও ইতিহাসের হাতছানি রয়েছে। টেস্ট আঙিনায় অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৮৩টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সময়ে কোনো প্রতিপক্ষকেই একাধিক ম্যাচের সিরিজে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারেনি টাইগাররা। আজ পাকিস্তানকে হারালে সেই কীর্তি গড়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কী হবে আজ?

কোন ইতিহাস দেখবে আজ সিলেট? সেই প্রশ্নের উত্তর মিলবে বিকেল নাগাদ, কিংবা তারও আগেই। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের জন্য মরিয়া। পাকিস্তানও রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নামবে। দুই দলের লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য এক অনন্য উপহার হতে চলেছে।