মেসির বিশ্বকাপ খেলা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন ডি পল
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে গোপন তথ্য ফাঁস ডি পলের

আসন্ন ফিফা বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেননি আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তবে এই ধোঁয়াশা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সতীর্থ রদ্রিগো ডি পল। ওয়ালর্ড সকার টকের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল যা বললেন, তাতে পরিষ্কার হয়ে গেল যে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় মেসি।

একসঙ্গে প্রস্তুতি

গত দুই-তিন মাস ধরে একসঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ইন্টার মায়ামির দুই আর্জেন্টাইন তারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না আর্জেন্টিনা অধিনায়ক। সামর্থ্যের শেষ অংশটুকু দিতে প্রস্তুতি নিচ্ছেন আটঘাট বেঁধে।

ডি পলের বক্তব্য

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সতীর্থ ডি পল বলেছেন, ‘আমরা বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিচ্ছি। গত দুই-তিন মাস ধরে ক্লাবের অনুশীলনের পাশাপাশি আমরা প্রতিদিন আলাদা অনুশীলন করছি। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে লিও ও আমি নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছি। বিশ্বকাপের ভাবনা ছাড়া থাকা যায় না। ভয়, অনিশ্চয়তা ও রোমাঞ্চ নিয়ে দল ঘোষণার অপেক্ষায় আছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডি পলের এই মন্তব্যে স্পষ্ট যে, মেসি বিশ্বকাপ খেলতে আগ্রহী এবং ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন। আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিশ্চিত হলে তা হবে ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ