ইসাক-গায়োকেরেসকে নিয়ে সুইডেনের বিশ্বকাপ দল, বাদ কুলুসেভস্কি
ইসাক-গায়োকেরেসকে নিয়ে সুইডেনের বিশ্বকাপ দল

লিভারপুল ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক ও আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর গায়োকেরেসকে নিয়ে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন সুইডেনের কোচ গ্র্যাহাম পটার। তবে এই দল থেকে বাদ পড়েছেন টটেনহ্যামের তারকা ফরোয়ার্ড ডেয়ান কুলুসেভস্কি।

ইসাকের কঠিন মৌসুম

লিভারপুলে এবারের মৌসুমটা মোটেই ভাল কাটেনি ইনজুরি আক্রান্ত ইসাকের। গত গ্রীষ্মে নিউক্যাসল থেকে অ্যানফিল্ডে আসার পর এবারের লিগে মাত্র ৮ ম্যাচে মূল দলে খেলেছেন তিনি। ইসাক ও গায়োকেরেস ছাড়াও আরও ৯ জন ব্রিটিশ ভিত্তিক খেলোয়াড় এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।

কোচের ব্যাখ্যা

স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পটার বলেন, ‘কেউ যদি দীর্ঘদিন ইনজুরি থাকে তবে তার সরাসরি ফিরে আসাটা মোটেই সহজ হয়না। বেশ কিছু জটিলতা সেখানে থেকেই যায়। আমাদের চ্যালেঞ্জ ছিল অ্যালেক্স যেন মৌসুমের সেরা মুহূর্তটা ফিরে পায়। একইসাথে সেরা ফর্মে থাকে। কারন সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০২৫ সালে মে মাসে হাঁটুর ইনজুরির পর থেকে মাঠের বাইরে রয়েছে ২৬ বছর বয়সী কুলুসেভস্কি। পটার বলেন, ‘তার বিষয়ে সিদ্ধান্ত নেয়াটা অত্যন্ত কঠিন ছিল। বিশেষ করে গত এক বছরে পুনর্বাসনে থাকার পর তার মত খেলোয়াড়ের জন্য বিশ্বকাপে খেলতে না পারাটা দারুণ কঠিন।’

প্রস্তুতি ও গ্রুপ পর্ব

আগামী ১ জুন নরওয়ে ও ৪ জুন গ্রীসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সুইডেন। এরপর টেক্সাসের ফ্রিসকোতে বিশ্বকাপ বেস ক্যাম্পে যোগ দিবে পটার বাহিনী। ১৪ জুন মেক্সিকোর মন্টিয়ারিতে তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ-এফ’র প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইডেন। এরপর ২০ জুন হিউস্টোনে নেদারল্যান্ডস ও ২৫ জুন টেক্সাসে জাপানের বিপক্ষে মাঠে নামবে।

সুইডেন স্কোয়াড

গোলরক্ষক: ভিক্টর জোয়ানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ডেট, জ্যাকব উইডেল জেটারস্ট্রম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিফেন্ডার: হামার ইকডাল, গ্যাব্রিয়েল গুডমান্ডসন, ইসাক হেইন, এমিল হম, গুস্তাফ লেজারবিয়েকে, ভিক্টর লিন্ডেলফ, এরিক স্মিথ, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, ড্যানিয়েল সেভেনসন।

মিডফিল্ডার: তাহা বালি, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভল, জাসপার কার্লস্ট্রম, কেন সেমা, মাটিয়াস সাভানবার্গ, বেসফোর্ট জেনেলি।

ফরোয়ার্ড: আলেক্সান্দার বার্নহার্ডসন, এন্থনি এলানগা, ভিক্টর গায়োকেরেস, আলেক্সান্দার ইসাক, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নাইগ্রেন।