টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, আহ্বায়ক ড. আব্দুল হাই
টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, আহ্বায়ক আব্দুল হাই

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিল। নবগঠিত এই কাউন্সিলে বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক ও সময় টেলিভিশনের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন।

ঘোষণা ও সভার বিবরণ

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারী টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় বক্তাদের মতামত

সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। টেলিভিশন এডিটরস কাউন্সিল দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, স্বাধীনতা, নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সংগঠনটির মাধ্যমে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আহ্বায়ক কমিটি শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ