এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ সেরা আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ সেরা আর্জেন্টিনা

এক ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে। অস্ট্রিয়াকে হারিয়ে আগেই শেষ ৩২-এর টিকিট কেটে ফেলেছিল আর্জেন্টিনা। অপেক্ষা ছিল কেবল গ্রুপ–সেরা হওয়ার সমীকরণটি মেলানোর। শেষ পর্যন্ত সেটিও মিলে গেছে। একই গ্রুপের অন্য ম্যাচে আজ আলজেরিয়ার কাছে জর্ডান হেরে যাওয়ায় ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। আর গ্রুপ–সেরা হওয়ার পর থেকেই নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনাকল্পনা।

নকআউট পর্বের সম্ভাব্য প্রতিপক্ষ

টুর্নামেন্টের ড্র অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। বর্তমানে সেই জায়গায় অবস্থান করছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ে। শেষ ৩২–এর সেই ম্যাচ হবে আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

তবে এখনই উরুগুয়েকে চূড়ান্ত প্রতিপক্ষ বলা যাচ্ছে না। ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপর ভিত্তি করে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরবও আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমীকরণগুলো কীভাবে বদলে যেতে পারে?

সমীকরণগুলো বেশ জটিল এবং প্রতিটি ম্যাচের ফলের ওপর নির্ভরশীল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সমীকরণগুলো বদলে যেতে পারে—

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • স্পেন যেভাবে প্রতিপক্ষ হতে পারে:
    • উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি ড্র হয়।
    • উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে সৌদি আরব কেপ ভার্দেকে হারিয়ে দেয়।
  • কেপ ভার্দে যেভাবে প্রতিপক্ষ হতে পারে:
    • স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয়, একই সঙ্গে কেপ ভার্দে সৌদি আরবকে হারায়।
    • স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের খেলাটি ড্র হয়।
  • সৌদি আরব যেভাবে প্রতিপক্ষ হতে পারে:
    • স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় পাশাপাশি সৌদি আরব হারিয়ে দেয় কেপ ভার্দেকে।
    • স্পেন ও উরুগুয়ে ম্যাচটি যদি ড্র হয় এবং অন্য ম্যাচে সৌদি আরব জয় পায় কেপ ভার্দের বিপক্ষে।