কথা রাখলেন রাবির ব্রাজিল সমর্থক জালাল, আর্জেন্টিনার জয়ে ন্যাড়া হলেন
কথা রাখলেন রাবির ব্রাজিল সমর্থক, আর্জেন্টিনার জয়ে ন্যাড়া

আর্জেন্টিনা ম্যাচ জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। সেই কথা রাখতেই ন্যাড়া হলেন ব্রাজিলের এই কট্টর সমর্থক। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ওই শিক্ষার্থী তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন।

নিজের কথায় জালাল

জালাল নিজেকে ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক হিসেবে পরিচয় দেন। জালাল ফরহাজী বলেন, ‘আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের আগে বলেছিলাম, আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করবো। যেহেতু কথা দিয়েছিলাম, তাই আজ আমি তা বাস্তবায়ন করেছি।’ তিনি আরও বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে ন্যাড়া হবো। তাহলে ন্যাড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই ন্যাড়া হচ্ছি।’

আর্জেন্টিনা সমর্থকদের প্রতিক্রিয়া

এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে আমার ছোট ভাইয়ের মতো। খেলার আগে যে ঘোষণা দিয়েছিল, আজ সেটি বাস্তবায়ন করেছে। কথা রাখার জন্য তাকে সাধুবাদ জানাই।’ আর্জেন্টিনা সমর্থক আলামিন রিজভী বলেন, ‘সে স্বেচ্ছায় এই ঘোষণা দিয়েছিল এবং আজ সেটি বাস্তবায়ন করেছে। নিজের কথা রাখায় আমরা তাকে ধন্যবাদ জানাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ