বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপ ফুটবলের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ঘিরে ভক্ত-দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর মাঠে নামছে লিওনেল মেসির দল।
টিভিতে সরাসরি সম্প্রচার
দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসে টিভিতে তিনটি চ্যানেলে ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভি, বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
মোবাইলে দেখার উপায়
মোবাইল ফোন বা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিতে হবে। মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে সাবস্ক্রিপশনের মাধ্যমে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দর্শকরা।
পরবর্তী ম্যাচসমূহ
একই দিন গ্রুপ আই-এ আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৩টায় ফ্রান্স-ইরাক ম্যাচ লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়ায় এবং সকাল ৬টায় নরওয়ে-সেনেগাল ম্যাচ মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সিতে অনুষ্ঠিত হবে।



