নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড চেজে বাংলাদেশের জয়
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড চেজে বাংলাদেশের জয়

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবার বিশ্বকাপে রেকর্ড চেজ করে জিতেছে নিগার সুলতানারা।

ম্যাচের বিবরণ

বার্মিংহামে এই টুর্নামেন্টে অভিষেক করা নেদারল্যান্ডস ৮ উইকেটে ১৩৯ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারে ৪ উইকেট জারিয়ে জয় নিশ্চিত করেছে। ম্যাচসেরা হয়েছেন ফিফটি হাঁকানো জুয়াইরিয়া ফেরদৌস। জয়ের মঞ্চ গড়েছেন তিনি। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেছেন।

বাংলাদেশের ইনিংস

শুরুতে ৬৭ রানের ওপেনিং জুটি উপহার দেন জুয়াইরিয়া। অষ্টম ওভারে জোড়া আঘাতে থামে তার ইনিংস। তার পরের বলে আউট হন নিগার সুলতানাও (০)। দ্রুত সময়ে ওপেনার দিলারা আক্তারও ২৬ রানে ফেরেন। তাতে ছন্দ হারায় ইনিংস। সোবহানা মোস্তারিও ৪ রানের বেশি করতে পারেননি। ৮৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৪৪ বলে তাদের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেদারল্যান্ডসের ইনিংস

এর আগে টস জিতে ব্যাট করা নেদারল্যান্ডকে ১৩৯ রানে থামায় বাংলাদেশ। ৫০ রানের ইনিংস খেলেছেন বেবেটে ডি লিড। বাংলাদেশের হয়ে ৩১ রানে দুটি উইকেট নেন মারুফা আক্তার। একটি করে নেন ফারিহা তৃষা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খাতুন ও রিতু মনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ