দ্য হান্ড্রেড নিলামে বাংলাদেশের মোস্তাফিজ ও রিশাদ
লন্ডনে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্য হান্ড্রেড ক্রিকেট নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ২৪৩ জনের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো ২৩ জনের মধ্যে কেবল এই দুজনের নাম টিকে রয়েছে।


