ইতিহাসের পাতায় ১১ মে: কনস্টান্টিনোপল থেকে ডিপ ব্লু পর্যন্ত
ইতিহাসের পাতায় ১১ মে: কনস্টান্টিনোপল থেকে ডিপ ব্লু

সময়ের স্রোতে প্রতিটি দিনই বহন করে নানা ঐতিহাসিক ঘটনা। আজ সোমবার, ১১ মে ২০২৬। ইতিহাসের এই দিনে কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হওয়া থেকে শুরু করে টেলিভিশন সম্প্রচারের সূচনা, দাবায় কম্পিউটারের মানবজয়—নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ৩৩০ খ্রিস্টাব্দ: কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে ঘোষিত হয়।
  • ৯১২ খ্রিস্টাব্দ: আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
  • ১৭৪৫ খ্রিস্টাব্দ: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী বিজয় লাভ করে।
  • ১৮৫৭ খ্রিস্টাব্দ: সিপাহী বিদ্রোহের সময় সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি দখল করে নেয়।
  • ১৮৬৭ খ্রিস্টাব্দ: লুক্সেমবার্গ তার স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৩৫ খ্রিস্টাব্দ: জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং পৃথিবীতে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
  • ১৯৪০ খ্রিস্টাব্দ: জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষায় ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।
  • ১৯৪৯ খ্রিস্টাব্দ: ইসরাইল জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৭২ খ্রিস্টাব্দ: কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮৫ খ্রিস্টাব্দ: কোরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে আটজন নিহত হন।
  • ১৯৯৪ খ্রিস্টাব্দ: ফিলিস্তিনি পুলিশ গাজায় প্রবেশ করলে ২৭ বছরের ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটে।
  • ১৯৯৭ খ্রিস্টাব্দ: দাবা খেলায় আইবিএমের কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে পরাজিত করে।
  • ১৯৯৮ খ্রিস্টাব্দ: ভারত সরকার রাজস্থানের ভূগর্ভে তিনটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়।
  • ২০১৮ খ্রিস্টাব্দ: আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশ নেয়, তবে বৃষ্টির কারণে প্রথম দিনে কোনো খেলা সম্ভব হয়নি।

জন্ম

  • ১৮৫৪: জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৮৯০: বসন্তকুমার চট্টোপাধ্যায়, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেল।
  • ১৮৯২: মার্গারেট রাদারফোর্ড, ইংরেজ অভিনেত্রী।
  • ১৯০৪: সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।
  • ১৯১২: সাদত হাসান মান্টো, ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি লেখক ও চিত্রনাট্যকার।
  • ১৯১৬: কামিলো হোসে সেলা, স্পেনীয় ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক; নোবেল পুরস্কার বিজয়ী।
  • ১৯১৮: রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী; নোবেল বিজয়ী।
  • ১৯২১: অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা।
  • ১৯২৪: অ্যান্টনি হিউইশ, ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী; নোবেল বিজয়ী।
  • ১৯৩০: এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
  • ১৯৪১: ইয়ান রেডপাথ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৪৪: জন বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৬৭: সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
  • ১৯৭৩: জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
  • ১৯৭৭: ববি রুড, কানাডীয় পেশাদার কুস্তিগীর।
  • ১৯৭৮: লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল ও অভিনেত্রী।
  • ১৯৮৪: আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার।
  • ১৯৮৬: আবু দিয়াবি, ফরাসি ফুটবলার।
  • ১৯৯২: থিবো কোর্তোয়া, বেলজীয় ফুটবলার।
  • ১৯৯২: পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৯৯: কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী।

মৃত্যু

  • ১৯১৫: ভাই বালমুকুন্দ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
  • ১৯১৫: বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
  • ১৯১৬: কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯২৭: হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর।
  • ১৯৫৫: গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার।
  • ১৯৫৯: বসন্তকুমার চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি।
  • ১৯৬৩: হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শারীরতত্ত্ববিদ।
  • ১৯৬৫: মাখনলাল সেন, অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক।
  • ১৯৮১: বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গিটার বাদক ও গীতিকার।
  • ১৯৮৫: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক।
  • ১৯৮৮: কিম ফিলবি, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ও সোভিয়েত ইউনিয়নের ডাবল এজেন্ট।
  • ১৯৯৯: একবাল আহমাদ, পাকিস্তানি লেখক, সাংবাদিক ও যুদ্ধবিরোধী কর্মী।
  • ২০০১: ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার ও নাট্যকার।
  • ২০০৩: আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ২০০৪: আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
  • ২০১৬: টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার।
  • ২০২১: ঈশা মহম্মদ, খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী।

ছুটি ও অন্যান্য

বাংলাদেশে আজ কোরআন দিবস পালিত হয়, যা কোরআনের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে উদযাপিত একটি বিশেষ দিন।