বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা অনুষ্ঠান
বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা

সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস’। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৬’। রবিবার (১০ মে) রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারের হল-২ তে বহুল প্রতীক্ষিত এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত গরবিনী মায়েরা

প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম। আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলামের মা রজিফা আজাদ। আইন ও বিচার ক্যাটাগরিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ।

শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হকের মা সেলিমা হক। সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক একেএম মঞ্জুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ। চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকৌশল ক্যাটাগরিতে স্থপতি, শিক্ষক ও ডিজাইন পেশাজীবী অমিতি কুভুর মা ফাল্গুনী কুন্ডু। অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য অভিনেতা, মডেল ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল। সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু।

অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন। এছাড়া বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবীতে প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী খাইরুম ইসলামের মা শিরিন আক্তার পিয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ