ঈদুল আজহায় পদ্মা-যমুনা সেতুতে ৬ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার
ঈদুল আজহায় পদ্মা-যমুনা সেতুতে ৬ লাখ ৮০ হাজার যানবাহন

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

একই সময়ে যমুনা সেতু দিয়ে চলাচল করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদযাত্রায় নির্বিঘ্নতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি।

সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক যাত্রা

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ