করতোয়া নদীর পাড়ে চলছে ঈদ আনন্দমেলা। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড। মনের আনন্দে ভুভুজেলা বাজাচ্ছে এই শিশু। শিশুদের আকৃষ্ট করতে শং সেজে চানাচুর বিক্রি চলছে। করতোয়া নদীতে স্পিডবোটে ঘুরছে অনেকেই। শিশুদের জন্য রংবেরঙের পুতুল সাজিয়ে রাখা হয়েছে। জাম্পিং রাইডে লাফঝাঁপে মহাখুশি শিশুরা। মেলার ঐতিহ্যবাহী মিষ্টি খাবার। বিক্রির জন্য ঘুড়ি সাজিয়ে রাখা হয়েছে। একটি ঘুড়ি কিনেছে শিশুটি। শিশুদের জন্য মেলায় নানা খেলনা। বিক্রি হচ্ছে মাটির বাসনকোসন। বেলুন ফাটানোয় সেইরকম মজা শিশু–কিশোরদের।


