জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময়
ঈদের জামাত শেষে তিনি মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উপস্থিতদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।
বিকেলেও শুভেচ্ছা বিনিময়ের পরিকল্পনা
দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকালেও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।



