পবিত্র হজ শুরু আগামীকাল, মিনায় যাত্রা করবেন হাজিরা
পবিত্র হজ শুরু আগামীকাল, মিনায় যাত্রা করবেন হাজিরা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার। সেই লক্ষ্যে সারাবিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পরই হাজিরা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করবেন।

মিনায় অবস্থান ও নামাজ

৮ জিলহজ সোমবার মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হজের খুতবা।

হজের খুতবা ও অন্যান্য আনুষ্ঠানিকতা

এ বছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন ১০ জিলহজ, বুধবার (২৭ মে) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করবেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মানুষ হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ