স্মৃতিসৌধে ২৩-২৫ মার্চ প্রবেশ বন্ধ, ২৬ মার্চেও
মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২৩ থেকে ২৫ মার্চ সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিদের ত্যাগ না করা পর্যন্তও প্রবেশ সীমিত হবে।


