চল্লিশের আগেই ত্বকের সৌন্দর্য নষ্ট? জানুন সমাধান
চল্লিশের আগেই ত্বকের সৌন্দর্য নষ্ট? জানুন সমাধান

বাড়ছে তাপ, বাড়ছে দূষণও। ফলে দেখা দিচ্ছে ত্বকের নানা সমস্যা। বলিরেখা থেকে ব্রণ, অকালেই বুড়িয়ে যাচ্ছে ত্বক। চল্লিশের আগেই মেশতার দাগ স্পষ্ট। এ সমস্যা দিন দিন বাড়ছে। তবে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব এস্থেটিক ট্রিটমেন্টের সাহায্যে।

অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট কী?

ত্বকের বার্ধক্য ঠেকাতে যেসব অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, তার মধ্যে এস্থেটিক ট্রিটমেন্ট এক প্রকারের। কোনো রকম সার্জারি ছাড়াই ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব আটকায় এ পদ্ধতি। এর পাশাপাশি অতিরিক্ত ঘাম হওয়া, বলিরেখা ঠেকানো, দাগছোপ দূর করা, ব্রণ-ফুস্কুড়ি বা র্যাশের মতো সমস্যারও সমাধান করতে পারে এস্থেটিক ট্রিটমেন্ট। আর এস্থেটিক ট্রিটমেন্ট নানা প্রকারের হয়। তার মধ্যে একটি হলো ‘স্কিন বুস্টিং’। বোটক্সের চেয়েও এ থেরাপি এখন কমবয়সিদের কাছে বেশি পছন্দ।

স্কিন বুস্টিং কীভাবে কাজ করে?

শুষ্ক ও নিষ্প্রাণ ত্বকে আবার নবযৌবনের জেল্লা এনে দিতে পারে এস্থেটিক ট্রিটমেন্ট। কোনো রকম সার্জারি ছাড়াই ত্বকের সৌন্দর্য বৃদ্ধির এমন চিকিৎসা পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আর সেখানেই নাম উঠেছে স্কিন বুস্টিংয়ের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাইক্রোইনজেকশনের সাহায্যে ত্বকে পুষ্টি উপাদান প্রবেশ করিয়ে ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার পদ্ধতিই হলো স্কিন বুস্টিং। সচরাচর হায়ালুরনিক অ্যাসিড বা প্রোটিন প্রবেশ করিয়ে এ পদ্ধতি ব্যবহার করা হয়। একবার ইনজেকশন দেওয়ার মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই ফল দেখতে পাওয়া যায়।

এতে মুখের চামড়া সাময়িকভাবে অবশ বা অসাড় হয়ে যায়। কিন্তু বুস্টিংয়ে সেসব হয় না। সরাসরি হায়ালুরনিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, খনিজ উপাদান, পেপটাইড বা গ্লুটাথায়োন ত্বকে প্রবেশ করানো হয়। এসব উপাদান ত্বকের গভীর অবধি পৌঁছে আর্দ্রতা ফিরিয়ে আনে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে থাকে। এতে ত্বকে মুখের অভিব্যক্তিতে কোনো বদল আসে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদ্ধতি ও সতর্কতা

সূক্ষ্ম মাইক্রো-নিডল দিয়ে ত্বকে এসব উপাদান প্রবেশ করানো হয়। এতে জ্বালা বা যন্ত্রণা হয় না। তবে অনেক সময়ে স্কিন বুস্টিংয়ে গ্রাহকের চাহিদামতো গ্লুটাথায়োনও ইনজেক্ট করা হয় ত্বকে। গ্লুটাথায়োন ত্বকের উজ্জ্বলতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।

তবে এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। তাই স্কিন বুস্টিং করালে ভালো জায়গা থেকে করানোই উত্তম। কিন্তু বুস্টিংয়ের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অ্যালার্জি বা সোরিয়াসিস, কনট্যাক্ট ডার্মাটাইটিসের মতো চর্মরোগ থাকলে বুস্টিং না করানোই ভালো।