সূর্যের রশ্মি থেকে চুল বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার জরুরি
সূর্যের রশ্মি থেকে চুল বাঁচাতে সানস্ক্রিন জরুরি

সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শুধু ত্বকের জন্যই নয়, চুলের জন্যও ভয়াবহ হুমকি। প্রতিদিনের তীব্র সূর্যালোক নিঃশব্দে চুলের স্বাস্থ্য খতম করে দিচ্ছে। কালো চুল হঠাৎ তামাটে হয়ে যাওয়া বা রুক্ষ-শুষ্ক হয়ে পড়ার পেছনে দায়ী এই রশ্মি। তাই চুলের সুরক্ষায় এখন প্রয়োজন ‘এসপিএফ’ বা সান প্রটেকশন ফ্যাক্টরযুক্ত হেয়ার সানস্ক্রিন।

কেন চুলের জন্য সানস্ক্রিন জরুরি?

আমাদের চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে গঠিত। চড়া রোদে কেরাটিনের বন্ধনগুলো দুর্বল হয়ে যায়, ফলে চুল তার নমনীয়তা হারায় এবং সহজেই ভেঙে যায়। সূর্যের তাপ চুলের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা শুষে নেয়, যা চুলকে খড়ের মতো রুক্ষ ও শুষ্ক করে তোলে। এছাড়া, ইউভি রশ্মি চুলের মেলানিন নষ্ট করে দেয়, যার ফলে চুলের রং বিবর্ণ হয়ে যায়। বিশেষ করে যারা চুলে কালার বা হাইলাইট করিয়েছেন, তাদের জন্য এই ক্ষতি আরও বেশি।

কীভাবে চুলে সানস্ক্রিন ব্যবহার করবেন?

গরমে বাইরে বেরোনোর অন্তত ২০ মিনিট আগে চুলে এসপিএফযুক্ত লিভ-অন কন্ডিশনার বা হালকা হেয়ার সিরাম ব্যবহার করুন। ইউভি-প্রটেকশন স্প্রেও কার্যকরী, যা চুলের ওপর একটি অদৃশ্য সুরক্ষাকবচ তৈরি করে। শারীরিক সুরক্ষার জন্য ছাতা, সুতির স্কার্ফ বা টুপি ব্যবহার করুন। এগুলো ধুলাবালি ও রোদ—দুই থেকেই চুলকে রক্ষা করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘরোয়া প্যাক দিয়ে চুলের যত্ন

বাড়ি ফিরে সপ্তাহে অন্তত একবার হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করুন। দামি প্রসাধনী না হলেও রান্নাঘরের দই-মধু বা ডিম ও অলিভ অয়েলের প্যাক চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে ম্যাজিকের মতো কাজ করে।

বাজারে হেয়ার সানস্ক্রিনের ধরন

রূপবিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাজারে তিন ধরনের হেয়ার সানস্ক্রিন পাওয়া যায়: পাউডার, স্প্রে ও ক্রিম। পাউডার সানস্ক্রিন সিঁথির তেলতেলে ভাব কাটাতে ও চুলে ভলিউম আনতে কার্যকর। রুক্ষ চুলে দ্রুত আর্দ্রতা ফেরাতে স্প্রে সানস্ক্রিন উপকারী। আর মাথার ত্বকের জন্য লোশন বা ক্রিম সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাই আর দেরি নয়, আজ থেকেই ত্বকের পাশাপাশি চুলের এসপিএফের দিকেও নজর দিন। সঠিক যত্নে চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর।