ফ্রিজে প্লাস্টিকের পাত্রে খাবার রাখা কেন বিপজ্জনক?
ফ্রিজে প্লাস্টিকের পাত্রে খাবার রাখা কেন বিপজ্জনক?

প্লাস্টিকের পাত্রে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা সাধারণ একটি অভ্যাস, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঠান্ডা এবং বারবার গরম করার ফলে প্লাস্টিকের পাত্রের স্থায়িত্ব কমে যায় এবং তা থেকে মাইক্রোপ্লাস্টিক নামক ক্ষতিকারক কণা খাবারে মিশে যায়।

কেন প্লাস্টিকের পাত্র বিপজ্জনক?

অনেকে মনে করেন শুধু মাইক্রোওয়েভ বা উচ্চ তাপমাত্রায় প্লাস্টিক নষ্ট হয়, কিন্তু অতিরিক্ত ঠাণ্ডাও সমান ক্ষতিকর। ফ্রিজের ঠাণ্ডা তাপমাত্রা এবং বারবার গরম করার ফলে প্লাস্টিকের গঠন দুর্বল হয়ে পড়ে এবং অতি ক্ষুদ্র কণা খাবারের সঙ্গে মিশে যায়। এই মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে বিভিন্ন অঙ্গে জমা হতে পারে।

মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব

ইতোমধ্যে মানুষের রক্ত, ফুসফুস, গর্ভফুল এবং মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া ন্যানোপ্লাস্টিক নামক আরও ছোট কণা রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কের ইমিউন সিস্টেমেও পৌঁছে যেতে পারে, যা ভবিষ্যতে স্নায়বিক রোগের ঝুঁকি বাড়াতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপদ বিকল্প ব্যবহারের পরামর্শ

ভোক্তা অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ‘কনজিউমার রাইটস ইনস্টিটিউট’ ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিকের পরিবর্তে নিম্নলিখিত নিরাপদ উপাদান ব্যবহারের সুপারিশ করেছে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • কাচের পাত্র: কাচ চরম তাপমাত্রায় স্থিতিশীল থাকে এবং এটি থেকে কোনো ক্ষতিকর কণা খাবারে মেশে না।
  • স্টেইনলেস স্টিল: স্টিলের পাত্র অত্যন্ত টেকসই এবং ফ্রিজারের ঠাণ্ডায় এর গুণগত পরিবর্তন হয় না।

বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলো দীর্ঘস্থায়ী এবং এগুলো ব্যবহারে খাবার সংরক্ষণ বা পুনরায় গরম করার সময় কোনো ক্ষতিকারক কণা খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকে না। সুস্থ থাকার স্বার্থে দৈনন্দিন জীবনযাপনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এনে পরিবেশবান্ধব ও নিরাপদ বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।