ব্যস্ততার মাঝেও দাম্পত্য সম্পর্ক সুন্দর রাখার ৫ সহজ উপায়
ব্যস্ততার মাঝেও দাম্পত্য সম্পর্ক সুন্দর রাখার উপায়

ব্যস্ত থাকলেও কিছু সচেতন অভ্যাসই পারে দাম্পত্য সম্পর্ক সুন্দর রাখতে। সম্পর্কের যত্ন নেওয়ার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় এখানে তুলে ধরা হলো।

১. খোলামেলা যোগাযোগ

কী অনুভব করছেন, সেটা চেপে রাখবেন না। শান্তভাবে কথা বলুন। অভিযোগ না করে নিজের অনুভূতি জানান। এতে ভুল–বোঝাবুঝি কমে।

২. খানিকটা সময় বের করুন কেবল নিজেদের জন্য

ব্যস্ততার মধ্যেও একটু সময় শুধু দুজনের জন্য রাখা জরুরি। সময়টা অল্প হলেও সেটি নিয়মিত হওয়া গুরুত্বপূর্ণ। ধরুন, সকালের নাশতা বা রাতের খাবার দুজন একসঙ্গে খেলেন। রাতে ঘুমানোর আগে খানিকটা কোয়ালিটি সময় কাটালেন। সপ্তাহে তিন দিন নিয়ম করে দুজনে হাঁটলেন। এক দিন বাইরে ঘুরতে গেলেন। সেই সময় ফোন বা ব্যক্তিগত কাজ থেকে দূরে থাকুন। এতে সম্পর্ক আবার দৃঢ় হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন

ছোট ছোট জিনিসেও ধন্যবাদ বলুন। ‘তুমি সংসারে বা আরেকজনের জন্য কষ্ট করছ’—এই স্বীকৃতি খুব গুরুত্বপূর্ণ। এতে সঙ্গীর মন ভালো থাকে।

৪. একটুখানি সহানুভূতি

ব্যস্ত মানুষটি ইচ্ছা করে দূরে যাচ্ছেন না। তাঁর কাজের চাপ বুঝুন। একইভাবে নিজের অনুভূতিও বোঝান। এতে অপরের প্রতি সহানুভূতি বাড়ে।

৫. একসঙ্গে সমাধান খুঁজুন

সমস্যা হলে একে অপরকে দোষ না দিয়ে সমস্যা বনাম আপনারা দুজন, এভাবে ভাবুন। পরিকল্পনা করুন, একে অন্যের জন্য সময় ম্যানেজ করুন।

শেষ কথা

ব্যস্ততা সম্পর্কের শত্রু নয়, অবহেলাই আসল সমস্যা। যদি দুজনই একটু সময় দেন, একে অপরের জুতা পায়ে গলিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোবাসা প্রকাশ করেন, তাহলে সম্পর্ক সব সময় টাটকা ও সুন্দর রাখা সম্ভব। এককথায় সম্পর্ককে কোনো দিন কোনো অবস্থায় ‘ফর গ্র্যান্টেড’ হিসেবে নেওয়ার সুযোগ নেই। নিলে দেখা যাবে শতশহস্র কাজের চাপে সম্পর্কটা কোথায় যেন পিষ্ট হয়ে হারিয়ে গেছে!

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ