ন্যানোশিপ: ডেটিং জগতের নতুন ট্রেন্ড কী?
ন্যানোশিপ: ডেটিং জগতের নতুন ট্রেন্ড

তরুণদের সমসাময়িক জীবনযাত্রায় যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। জেন-জি প্রজন্মের হাত ধরে ‘সিচুয়েশনশিপ’ বা ‘গ্রে ডিভোর্স’-এর মতো শব্দগুলো জনপ্রিয়তা পাওয়ার পর ডেটিং জগতের নতুন ট্রেন্ড হিসেবে এখন আলোচনায় এসেছে ‘ন্যানোশিপ’।

কী এই ন্যানোশিপ?

প্রথাগত সম্পর্কের মতো ন্যানোশিপে কোনো প্রতিশ্রুতির বা দায়বদ্ধতার জায়গা নেই। এটি মূলত মুহূর্তকে উপভোগ করার একটি মাধ্যম। কোনো পার্টিতে বা পাবলিক ট্রান্সপোর্টের মতো সাধারণ সামাজিক পরিবেশেও যে কারো সঙ্গে এই ক্ষণস্থায়ী সম্পর্ক গড়ে উঠতে পারে। নিঃসঙ্গতার এই যুগে ক্ষুদ্রতম সামাজিক মিথস্ক্রিয়া বা আলাপচারিতার মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়ার আকাঙ্ক্ষাই মূলত এই ন্যানোশিপের জন্ম দিয়েছে।

এখানে কোনো প্রত্যাশা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই মানুষ একে অপরের সাহচর্য উপভোগ করে। উদাহরণস্বরূপ, কোনো অনুষ্ঠানে অপরিচিত কারো সঙ্গে কিছুক্ষণ হালকা মেজাজে আলাপ বা ফ্লার্ট করাকেই ন্যানোশিপ হিসেবে অভিহিত করা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিচুয়েশনশিপ বনাম ন্যানোশিপ

অনেকেই ন্যানোশিপকে সিচুয়েশনশিপের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন, তবে এই দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান। সিচুয়েশনশিপ হলো এমন একটি পর্যায় যেখানে দুইজন মানুষ শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ হলেও সম্পর্কের কোনো আনুষ্ঠানিক নাম বা প্রতিশ্রুতি দিতে চান না। এটি দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং এতে একটি ‘টকিং স্টেজ’ বা কথা বলার ধাপ থাকে।

অন্যদিকে ন্যানোশিপ মূলত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। এখানে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা থাকা বাধ্যতামূলক নয়; বরং এটি কেবল একটি সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগ। সমাজবিজ্ঞানীদের মতে, বর্তমানের ব্যস্ত জীবনে কোনো পিছুটান ছাড়া মুহূর্তের মানসিক প্রশান্তি খুঁজতেই মানুষ ন্যানোশিপের মতো ট্রেন্ডের দিকে ঝুঁকছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ