কালাই ডালে গরুর মাংসের রেসিপি
কালাই ডালে গরুর মাংস রান্নার সহজ পদ্ধতি

কালাই ডালে গরুর মাংস

ছবি: কবির হোসেন

উপকরণ

  • গরুর মাথার মাংস ১ কেজি
  • কালাই ডাল আধা কেজি
  • পেঁয়াজকুচি ১ কাপ
  • আদাবাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ চা-চামচ
  • হলুদগুঁড়া ১ টেবিল চামচ
  • মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
  • এলাচি, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ কয়েকটি করে
  • জিরাগুঁড়া দেড় টেবিল চামচ
  • গোলমরিচ কয়েকটি
  • ধনেগুঁড়া ১ টেবিল চামচ
  • জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ
  • শর্ষের তেল ১ টেবিল চামচ
  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • কাঁচা মরিচ ফালি ৫-৬টি
  • শর্ষেবাটা ১ চা-চামচ

প্রণালি

  1. গরুর মাংসের মাথার টুকরা সামান্য হলুদগুঁড়া দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে পরিষ্কার করুন। এবার ধুয়ে নিন।
  2. তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। অল্প পানি দিয়ে এতে সব বাটা মসলা, গুঁড়া মসলা ও এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, কাঁচা মরিচের ফালি দিয়ে ভাজুন।
  3. মসলা ভালোভাবে ভেজে মাথার মাংস ও কালাই ডাল দিয়ে নাড়ুন। কয়েক মিনিট পর ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
  4. ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা তুলে নেড়ে দিন। পানির প্রয়োজন হলে পরিমাণমতো পানি দিন। আবার ঢাকনা দিয়ে রাখুন।
  5. মাংস সেদ্ধ হলে গরমমসলার গুঁড়া দিয়ে কয়েক মিনিট পর নামিয়ে নিন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রসনা থেকে আরও পড়ুন: ঈদের রান্নাবান্না, রেসিপি, মাংসের রেসিপি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ