মা কাজী নুরুন্নেছার হাতের রান্নায় ইফতেখার রাফসানের প্রিয় পাঁচ পদ
মায়ের হাতের রান্নায় ইফতেখার রাফসানের পাঁচ প্রিয় পদ

মা কাজী নুরুন্নেছার হাতের রান্নায় ইফতেখার রাফসানের প্রিয় পাঁচ পদ

কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান তাঁর মা কাজী নুরুন্নেছার হাতের রান্না খেতে সবচেয়ে ভালোবাসেন। ছবি: সুমন ইউসুফ

কাটা মসলায় গরুর মাংস

ছবি: সুমন ইউসুফ

উপকরণ: গরুর মাংস ১ কেজি, গোটা আদা ২ টেবিল চামচ, গোটা রসুন ২ টেবিল চামচ, ফেড়ে নেওয়া শুকনা মরিচ ৪-৫টি, এলাচি ৪-৫টি, হলুদ ১ চা-চামচ, তেজপাতা ৩টি, ধনেবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, শর্ষের তেল বড় ১ কাপ ও পানি পরিমাণমতো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রণালি: সবকিছু হাতে মেখে চুলায় বসিয়ে দিতে হবে। মাংস ভালোভাবে কষে গেলে গরম পানি দিতে হবে। ১ ঘণ্টা পর দেখতে হবে নরম হয়েছে কি না। না হলে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে নিন।

কাবাব

মায়ের রান্না করা কাবাব খাচ্ছেন রাফসান। ছবি: সুমন ইউসুফ

উপকরণ: গরুর কিমা ১ কেজি, বুটের ডাল একমুঠো, শুকনা মরিচ ১০টি, জায়ফল সিকি চা-চামচ, জয়ত্রী সিকি চা-চামচ, কাবাবচিনি ১০টি, এলাচি ১০টি, দারুচিনি ৪টি, লবণ পরিমাণমতো, শাহি জিরা সিকি চা-চামচ, কাঁচা পেঁয়াজ আধা কাপ, কাঁচা মরিচ ৫টি, ডিম ২টি, তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি: পেঁয়াজ, কাঁচা মরিচ, তেল আর ডিম ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে নিন। এবার উপকরণগুলো মিহি করে বেটে নিন। পেঁয়াজ, কাঁচা মরিচ আর ডিম মিশিয়ে নিন। এরপর কাবাবের আকারে গড়ে নিন। তেলে ভেজে পরিবেশন করুন।

আরও পড়ুন: মাস্টারশেফ ইউকেতে পেঁয়াজু দিয়েই বাজিমাত করলেন বাংলাদেশের সাবিনা। ২৭ এপ্রিল ২০২৬

পোলাও

ছবি: সুমন ইউসুফ

উপকরণ: চিনিগুঁড়া চাল ১ পট, ঘি আধা কাপ, এলাচি ৫টি, লং ৪টি, তেজপাতা ২টি, দারুচিনি ৪টি, পানি আড়াই কাপ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৭টি।

প্রণালি: চাল ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে ঘি দিয়ে চাল ভেজে নিন। একে একে মসলাগুলো চালের সঙ্গে ভেজে নিতে হবে। পানি দিন। লবণ দিন। গোটা কাঁচা মরিচ দিন। জ্বাল একদম কমিয়ে রাখতে হবে। পোলাও ঝরঝরা হয়ে গেলে নামিয়ে নিন।

সেমাই

ঈদের দিনের বিশেষ সেমাই। ছবি: সুমন ইউসুফ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপকরণ: সেমাই ১ প্যাকেট, ঘি ১ কাপ ও ঘি ২ টেবিল চামচ, এলাচি ৬টি, দারুচিনি ৫টি, লং ২টি, চিনি ২ কাপ, কিশমিশ পরিমাণমতো, কাঠবাদাম পরিমাণমতো।

প্রণালি: সেমাই আগে ভাপে সেদ্ধ করে নিন। এরপর চুলায় পরিমাণমতো পানি চাপান। ফুটে উঠলে সেমাই দিয়ে ১ মিনিটের মতো রেখে দিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এরপর চুলায় ১ কাপ ঘি দিয়ে এলাচি, দারুচিনি, লং ভেজে নিন। এতে সেমাই ঢেলে দিন। ভাজা হয়ে গেলে চিনি দিন। চিনি ভালোভাবে মিশে শুকিয়ে এলে কিশমিশ দিন। ওপর থেকে ২ চামচ ঘি দিন, যেন ঘ্রাণটা পাওয়া যায়। সবশেষে কাঠবাদাম ছড়িয়ে নামিয়ে নিন।

আরও পড়ুন: দেখে নিন সুনেরাহ বিনতে কামালের রান্নায় কিছু নিজস্ব কৌশল। ২২ মে ২০২৬

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রসনা থেকে আরও পড়ুন: তারকা রান্না, খাবারদাবার, ইফতেখার রাফসান, ঈদের রান্নাবান্না, রান্না।