আবর্জনায় ভরাট কুতুবখালী খাল, দুর্গন্ধে নাক ফাটে
আবর্জনায় ভরাট কুতুবখালী খাল, দুর্গন্ধে নাক ফাটে

রাজধানীর কুতুবখালী খাল আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শনির আখড়ার গোবিন্দপুর এলাকার মৃধাবাড়ি সড়ক অংশ থেকে তোলা ছবিতে দেখা যায়, খালের পানি আলকাতরার মতো কালো এবং ছড়াচ্ছে দুর্গন্ধ।

দখল ও দূষণে নাজেহাল

শনির আখড়া-মৃধাবাড়ি সড়কের অপর পাশে ডেমরামুখী অংশেরও একই অবস্থা। যাত্রাবাড়ীর দনিয়া অংশে খাল বেহাল হয়ে আছে। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন খালের এই অংশ পরিষ্কার করেছিল। এক দিন পার না হতেই আবার ময়লায় ভরে গেছে খাল।

মহাসড়ক সংলগ্ন অংশ ভরাট

ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক–সংলগ্ন শনির আখড়া কাঁচাবাজার এলাকায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে খালের বড় একটি অংশ। কুতুবখালী খালের দুই পাশ দোকানপাটের দখলে। সরু অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনের পর দিন ময়লা-আবর্জনা জমে কুতুবখালী খালের অনেক অংশ ভরাট হয়ে গেছে। সেখানে জন্মেছে ঘাস ও লতাগুল্ম। জিয়া সরণি সড়ক অংশে কুতুবখালী খালটি কার্যত মৃত। পানির রং কালো কুচকুচে আর তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে খাল থেকে।

তবে যাত্রাবাড়ী আড়ত–সংলগ্ন অংশে খননযন্ত্র (এক্সক্যাভেটর) দিয়ে খাল পরিষ্কার করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ