এমপি সেলিমের আবেদনে বিদ্যালয়ের নাম পরিবর্তনের নির্দেশ
এমপি সেলিমের আবেদনে বিদ্যালয়ের নাম পরিবর্তনের নির্দেশ

পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়া উপজেলার ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে নিজের মায়ের নামানুসারে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার আবেদন করেছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কাছে নির্দেশনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের ইতিহাস

প্রশাসনিক নথি থেকে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরুতে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ নামেই পরিচিত ছিল। তবে ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকের মাধ্যমে নাম পরিবর্তন করে সেটিকে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখা হয়। এখন সেই পুরনো নামে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই আবেদন করেছেন বর্তমান সংসদ সদস্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নীতিমালার গুরুত্ব

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)-এর অনুচ্ছেদ ১৪.৫ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মাঠ পর্যায়ের এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিদ্যালয়টির নামকরণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমপি সেলিমের রাজনৈতিক পরিচিতি

এমপি সেলিম রেজা হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।