ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তৈরি হয়েছে গর্ত। বৃষ্টি হলেই পানি জমে এগুলোতে। ফলে প্রায় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরাইল, ২৩ মে, ২০২৬। ছবি: বদর উদ্দিন।
ধর্ষণবিরোধী বিক্ষোভ খাগড়াছড়িতে
সারা দেশে শিশু ও নারী ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ারে, ২৩ মে। ছবি: জয়ন্তী দেওয়ান।
পাহাড়ি নারীর করলা সংগ্রহ
নিজের করা খেত থেকে তিতা করলার আগা সংগ্রহ করছেন এক পাহাড়ি নারী। বান্দরবান ডলুপাড়া, ২৩ মে। ছবি: মং হাই সিং মারমা।
গরমে পুকুরে শিশুদের দাপাদাপি
গরমে স্বস্তি পেতে পুকুরে নেমে দাপাদাপি করছে শিশুরা। জোড়াগেট, খুলনা। ২৩ মে। ছবি: সাদ্দাম হোসেন।
কর্মজীবী নারীদের বেড়া তৈরি
দুই কর্মজীবী নারী প্লাস্টিকের বেড়া তৈরি করছেন। জয়রা, মানিকগঞ্জ সদর, ২৩ মে। ছবি: আব্দুল মোমিন।
রোদহীন দিনে ধান শুকানো
রোদের দেখা নেই। তবুও বাতাসে ধান শুকানো ও ঝাড়াই নিয়ে সড়কে ব্যস্ত এক কিষানি। বত্তরবিল, রংপুর, ২৩ মে। ছবি: মঈনুল ইসলাম।
পানির কারণে কৃষকের বিপাক
পানি বেশি হওয়ায় ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক। দূরদূরান্তের জমি থেকে ধান কেটে ধান টেনে আনছেন কৃষিশ্রমিকেরা। এতে খরচ বেড়েছে। উত্তম বটতলা, রংপুর, ২৩ মে। ছবি: মঈনুল।
গাবতলীতে কোরবানির পশু আসা
ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর গাবতলী হাটে। গাবতলী পশুর হাট, ২৩ মে। ছবি: মীর হোসেন।
প্রাণীসচেতনতা মানববন্ধন
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ ও সচেতনতা তৈরির জন্য মানববন্ধন ও গণদাবি উত্থাপন করেছেন প্রাণিপ্রেমী ও সচেতন নাগরিকেরা। সিলেট অ্যানিমেল গ্রুপ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে। ২৩ মে। ছবি: আনিস মাহমুদ।
ফরিদপুরে খেজুর পাকার শুরু
খেজুর পাকতে শুরু করেছে, সবুজ আবরণ হলুদ হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ২৩ মে। ছবি: আলীমুজ্জামান।



