ওআইসি নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে বাংলাদেশ প্রতিনিধি দল
ওআইসি নারী সম্মেলনে পাকিস্তানে বাংলাদেশ প্রতিনিধি দল

পাকিস্তানের ইসলামাবাদে ১২-১৩ জুলাই ২০২৬-এ অনুষ্ঠিতব্য নারীবিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার ইসলামাবাদে পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

ইসলামাবাদে প্রতিনিধি দলের আগমন

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। মন্ত্রীর সহধর্মিণী চিকিৎসক শরীফা করিম স্বর্ণা তাঁর সফরসঙ্গী হিসেবে ইসলামাবাদে এসেছেন।

প্রতিনিধি দলের সদস্যবৃন্দ

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব মো. মাহমুদুল হক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন

মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা–কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ