রুমমেট নির্বাচনে সতর্কতা জরুরি, অন্যথায় হতে পারে বিপদ
রুমমেট নির্বাচনে সতর্কতা জরুরি, হতে পারে বিপদ

রুমমেট বা কারও সঙ্গে ফ্ল্যাট শেয়ারিং করে একসঙ্গে থাকা আজকের নগরজীবনে খুবই সাধারণ বিষয়। বিদেশে তো এছাড়া গতিই থাকে না সেখানে পড়তে যাওয়া ছাত্রদের। ইউনিভার্সিটির আবাসন অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। আবার পেলেও তার খরচ পড়ে যায় অনেক। তাই অনেকেই বাধ্য হন কারও না কারও সঙ্গে থাকতে একই ফ্ল্যাটে এমনকি এক রুমেও।

এদিকে আমাদের দেশেও এখন পড়াশোনা, চাকরি বা ব্যবসার প্রয়োজনে এভাবে একসঙ্গে ফ্ল্যাট নিয়ে থাকেন অনেকে। কিন্তু রুমমেট হিসেবে সঠিক মানুষ বেছে না নিলে এটি দ্রুতই অস্বস্তিকর কিংবা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। হতে পারে চরম বিপদ, যেমন ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি ছাত্র জাহিদ আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির সঙ্গে।

তাই রুমমেট নির্বাচনের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, সম্ভব হলে আগে থেকে পরিচিত বা বন্ধুদের মাধ্যমে খোঁজ নেওয়া উচিত। দ্বিতীয়ত, সরাসরি দেখা করে কথা বলা এবং আচার-আচরণ পর্যবেক্ষণ করা। তৃতীয়ত, আর্থিক বিষয় ও জীবনযাত্রার অভ্যাস সম্পর্কে খোলামেলা আলোচনা করা। চতুর্থত, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, বিশেষ করে নারীদের জন্য। শেষ পর্যন্ত, কোনো সন্দেহ থাকলে সেই ব্যক্তির সঙ্গে থাকা এড়িয়ে চলাই ভালো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ