সৈয়দপুরে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সৈয়দপুরে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুরে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ২২ মে বিকেলে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এটির আয়োজন করে সৈয়দপুর বন্ধুসভা।

মানববন্ধনে অংশগ্রহণ

মানববন্ধনে বন্ধুসভার সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মমতাজ বেগম। বক্তব্য দেন প্রভাষক শিউলি বেগম, শারমিন ইসলাম, এম এ খালেক, বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবিব, উপদেষ্টা এম আর আলম ঝন্টু প্রমুখ।

বক্তাদের বক্তব্য

বক্তারা বলেন, ‘দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব নৃশংস অপরাধের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ এবং রাষ্ট্রকে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুধু প্রতিবাদেই থেমে থাকলে হবে না, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তারা আরও বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।’

আহ্বান ও প্রতিশ্রুতি

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ