বিশ্ব চকলেট দিবস: ৪ হাজার বছরের ইতিহাস, জানুন চকলেটের জন্মকথা
বিশ্ব চকলেট দিবস: ৪ হাজার বছরের ইতিহাস ও চকলেটের জন্মকথা

আজ ৭ জুলাই, বিশ্ব চকলেট দিবস। ডার্ক, মিল্ক কিংবা হোয়াইট চকলেটের নাম শুনলেই জিবে জল আসে না এমন মানুষ মেলা ভার। আজকের দিনটি দুনিয়াজুড়ে চকলেটপ্রেমীদের জন্য ভীষণ আনন্দের। কারণ, ক্যালোরি বা ডায়েটের সব অপরাধবোধ দূরে ঠেলে আজ অন্তত একটি দিন মন খুলে নিজের পছন্দের চকলেটের স্বাদ উপভোগ করা যায়।

৪ হাজার বছরের পথচলা

ইতিহাসের তথ্যমতে, ১৫৫০ সালের ৭ জুলাই ইউরোপে প্রথম চকলেটের আগমন ঘটেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিবস উদযাপন করা শুরু হয়। তবে চকলেটের ইতিহাস কিন্তু আরও অনেক পুরোনো। প্রায় ৪ হাজার বছর আগে প্রাচীন মেসোআমেরিকায় (বর্তমান মেক্সিকো) ওলমেক সভ্যতার মানুষ প্রথম কোকোগাছের সন্ধান পায় এবং তারা এটি পানীয় হিসেবে ব্যবহার করত। সেই সময়ের তেতো পানীয়ই বিবর্তনের নানা ধাপ পেরিয়ে আজকের মখমলের মতো মসৃণ চকলেটে রূপ নিয়েছে।

ক্যালেন্ডারে চকলেটের যত দিন

মজার ব্যাপার হলো, বছরের বিভিন্ন সময়ে আরও কিছু চকলেটকেন্দ্রিক দিবস রয়েছে। যেমন ভালোবাসা সপ্তাহের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি চকলেট দিবস উদযাপন করা হয়। আবার ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে উদযাপিত হয় জাতীয় চকলেট দিবস এবং চকলেটের প্রধান উপাদান কোকোর জন্য ১ অক্টোবর উদযাপিত হয় ‘আন্তর্জাতিক কোকো দিবস’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনটি ৭ জুলাই হোক বা ৯ ফেব্রুয়ারি, একটুকরা খাঁটি চকলেটের মিষ্টি স্বাদ আর সুঘ্রাণ আমাদের যান্ত্রিক জীবনে প্রশান্তি বয়ে আনুক—বিশ্ব চকলেট দিবসে এটাই হোক প্রত্যাশা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ