মাইগ্রেন ও মাথাব্যথায় পুদিনাপাতার চা: স্বস্তি পাবেন নিমিষেই
মাইগ্রেন ও মাথাব্যথায় পুদিনাপাতার চা: স্বস্তি নিমিষেই

অফিসের কাজের অত্যধিক চাপ, ল্যাপটপ থেকে মুখ সরানোর সময় নেই। ঘন ঘন ব্ল্যাক কফি খেয়েও স্বস্তি মিলছে না, উল্টে বাড়ছে মাথাব্যথা। মানসিক চাপ, ঘুমের অভাব কিংবা ডিহাইড্রেশনের জেরে মাথার যন্ত্রণা আরও বেড়ে যায়। এমন অবস্থায় চা-কফি ছেড়ে পুদিনাপাতার চা পান করুন। মাইগ্রেন হোক বা সাধারণ মাথাব্যথা, এই ভেষজ পানীয় নিমিষেই স্বস্তি এনে দেবে।

পুদিনাপাতার চা কেন মাথাব্যথায় কার্যকর?

পুদিনার প্রাকৃতিক সুগন্ধ মস্তিষ্ককে শান্ত করে এবং শরীরের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে। ফলে মানসিক চাপ কমে এবং শান্তির ঘুম হয়। পুদিনাপাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশির টান কমায়। তাই মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যায় পুদিনাপাতার চা খেলে স্বস্তি মেলে। ক্যাফিন মুক্ত এই পানীয় মাথাব্যথা কমাতে দারুণ সহায়ক ভূমিকা পালন করে।

পুদিনাপাতার চা তৈরির সহজ পদ্ধতি

এক কাপ ফুটন্ত পানিতে ৫-৬টি তাজা পুদিনাপাতা থেঁতলে মিশিয়ে পান করুন। তাজা পুদিনাপাতার বদলে ১ চামচ শুকনো পুদিনাপাতাও ব্যবহার করতে পারেন। ৫-১০ মিনিট পুদিনাপাতা পানিতে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে মধু বা লেবুর রস মিশিয়ে পান করুন। আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানসিক চাপ ও অনিদ্রায় পুদিনাপাতার চা

দিনের শেষে পুদিনাপাতার চা মানসিক চাপ কমিয়ে দেয়। এর পাশাপাশি রাতে ঘুম ভালো হয়। এই পানীয়তে ক্যাফিন নেই, তাই অনিদ্রার সমস্যা দেখা দেয় না।

সর্দি-কাশি ও শ্বাসযন্ত্রের সমস্যায় পুদিনাপাতার চা

বর্ষা আসতেই সর্দি-কাশির সমস্যা ঘরে ঘরে। হাঁচি-কাশিতে ভুগছে বাঙালি। এই জ্বর-সর্দির হাত থেকেও আরাম দেয় পুদিনাপাতার চা। গরম পুদিনার চায়ে চুমুক দিলে বন্ধ নাক খুলে যায়। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ দূর করতেও সাহায্য করে। এ ছাড়া সাইনাসের সমস্যাতেও স্বস্তি এনে দেয় পুদিনাপাতার চা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বদহজম ও পেটের সমস্যায় পুদিনাপাতার চা

বদহজমের সমস্যায় ভুগলেও খেতে পারেন পুদিনাপাতার চা। এটি পরিপাকতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে। এতে থাকা মেন্টল পেটের পেশিগুলোকে শিথিল করে। ফলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, বদহজম ও পেটব্যথার মতো সমস্যা থেকে রেহাই মেলে। যারা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমে ভুগছেন, তাদের জন্য এই চা অত্যন্ত উপকারী।

মুখের দুর্গন্ধ দূর করে পুদিনাপাতার চা

পুদিনাপাতার চা প্রাকৃতিক মাউথ ফ্রেশনারের মতো কাজ করে। এই ভেষজের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তাই দুর্গন্ধ তৈরি হয় না।

মাইগ্রেন, মাথাব্যথা, সর্দি-কাশি, বদহজম, মুখের দুর্গন্ধ—সব সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান পুদিনাপাতার চা। নিয়মিত এই চা পান করলে উপকার পাবেন।