মাদারীপুরে অস্বাস্থ্যকর খাবারে ৪০ জন অসুস্থ, রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে অস্বাস্থ্যকর খাবারে ৪০ জন অসুস্থ, জরিমানা

মাদারীপুরের পুরানবাজার এলাকায় আরএফসি রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খেয়ে অন্তত ৪০ জন অসুস্থ হওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় শহরের পুরানবাজার এলাকার আরএফসি রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে জরিমানা

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার রেস্তোরাঁটির অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় মালিক মো. রেজাউলের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

অসুস্থতার ঘটনা

জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে আরএফসি রেস্টুরেন্টের খাবার খেয়ে কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েন। পরে সেদিন রাত ৯টা থেকে পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে শুরু করেন। গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অন্তত ৪০ জন ভর্তি হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অসুস্থ রোগীদের অভিযোগ, আরএফসি রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বক্তব্য

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার বলেন, ‘রেস্টুরেন্টটির খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় আমরা অভিযান করি। তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করেছে। নিম্নমানের চেয়ে খারাপ তেল তারা ব্যবহার করে খাবার রান্না করছে। তাই রেস্টুরেন্টে আমরা এক লাখ টাকা জরিমানা আদায় করি। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। যদি তারা নিয়ম ভঙ্গ করে, তাহলে তাদের রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানে উপস্থিত ব্যক্তিরা

অভিযানের সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।