খুলনায় সনাতন ধর্মালম্বীদের মেলায় পূজার নানা সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলার দোকানগুলোতে সুদৃশ্য সিঁদুরদানি, পিতলের ডালা, দেব-দেবীর মূর্তি ও মন্দিরার মতো পূজার উপকরণ শোভা পাচ্ছে।
পূজার সামগ্রীর পসরা
এক ব্যবসায়ী বিভিন্ন পূজার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। তার দোকানে ছোট ছোট দেব-দেবীদের মূর্তি, পিতলের থালায় লোকনাথের পিতলের চটি জুতা ও পূজার ফুল বহন করার পিতলের ডালা রয়েছে।
ক্রেতাদের আগ্রহ
এক ক্রেতা পছন্দমতো সামগ্রী কিনছেন। মেলায় মিষ্টির দোকানসহ নানা পণ্যসামগ্রীর দোকান রয়েছে। এক নারী নানা পণ্যসামগ্রী নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন।



